দক্ষ জনশক্তি বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির সুযোগ

· Prothom Alo

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের প্রশাসনিক কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। বর্তমান যুগের জটিল চ্যালেঞ্জ মোকাবিলা এবং নীতিনির্ধারণে দূরদর্শী নেতৃত্ব তৈরি করতে উচ্চশিক্ষার গুরুত্ব এখন অপরিসীম। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ তাদের এক বছর মেয়াদি এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএক্সএমপিএ) প্রোগ্রামের সামার ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রম শুরু করেছে। উচ্চতর প্রশাসনিক দক্ষতা অর্জনে আগ্রহী পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য এই শিক্ষাক্রমটি সাজানো হয়েছে।

Visit bettingx.bond for more information.

পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

যা পড়ানো হবে

এই বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামে সমসাময়িক বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে চারটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—উদ্ভাবন ও পরিবর্তন ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং পাবলিক পলিসি। যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ এই বিষয়গুলো শিক্ষার্থীদের যেমন তাত্ত্বিক জ্ঞান দেবে, ঠিক তেমনই কর্মক্ষেত্রে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের আরও বেশি দক্ষ ও কৌশলী করে তুলবে।

এমআইটিতে পড়তে চান, জানুন খরচসহ বিস্তারিত তথ্য

আবেদনের যোগ্যতা

প্রোগ্রামে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। এ ছাড়া এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ অথবা দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই প্রোগ্রামে রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা; যেখানে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০ শতাংশ স্কলারশিপ এবং প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ভালো ফলাফল অর্জনকারীর জন্য রয়েছে উপবৃত্তির সুবর্ণ সুযোগ।

এআই ব্যবহার প্রাথমিক বিদ্যালয়ে কেন নিষিদ্ধ করছে নরওয়ে

সময় ও যোগাযোগ

আগ্রহী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় সময়সীমা ও যোগাযোগের তথ্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই কোর্সে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই ২০২৬। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই ২০২৬ তারিখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১১ তলায় অবস্থিত লোক প্রশাসন বিভাগে সরাসরি যোগাযোগ করা যাবে।

বিস্তারিত:

Read full story at source