স্কলাসটিকায় দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী
· Prothom Alo

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী সমাপনী সনদ লাভ করে।
Visit h-doctor.club for more information.
উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অণুজীববিজ্ঞানী এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক সেঁজুতি সাহা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
উত্তরা শাখায় সনদপ্রাপ্ত ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন ‘অনার’, ১৮ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি লাভ করে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈয়দ সামিরুল ইসলাম খান ও নুসাইবা বিনতে হক।
শিক্ষার্থীর সাংস্কৃতিক পরিবেশনাএর আগে স্কলাসটিকার মিরপুর শাখায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ–উপাচার্য ভাইস চ্যান্সেলর ড্যানিয়েল ডব্লিউ লান্ড। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং সিনিয়র একাডেমিক সুপারভাইজার তানভিরা খাতুন।
অণুজীববিজ্ঞানী এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক সেঁজুতি সাহা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দিচ্ছেনমিরপুর শাখায় সনদপ্রাপ্ত ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন ‘অনার’, ১১ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি অর্জন করে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন খন্দকার তাহসিব ফাইয়াজ ও জাহরা লাবিবা কবির।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে স্কলাসটিকার শিক্ষার্থীরা নাচ, গান ও পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।