সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ২৭ জুন, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit betsport.cv for more information.

মারধরের পর পাঁচতলা থেকে ফেলা দেওয়ার অভিযোগ, হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙেছে

সজীব প্রামাণিকের দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙেছে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)

রাজধানীর উত্তরায় স্ত্রী ও তাঁর ভাইদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। মারধরের এক পর্যায়ে তাঁকে পাঁচতলার বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁর দুই হাত-পা, বুক ও কোমরের হাড় ভেঙে গেছে। তাঁর নাম সজীব প্রামাণিক (২৫)। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপে মুখোমুখি হবে কবে

আর্জেন্টিনা ও ব্রাজিলের দেখা হতে পারে নকআউট পর্বে

দুই দলের পথই এখন পরিষ্কার। ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের দিনই নিশ্চিত হয়ে গেছে, ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে যাচ্ছে আর্জেন্টিনা। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে ব্রাজিলও। বিস্তারিত পড়ুন...

গঙ্গার পানি নিয়ে সফল চুক্তির জন্য বাংলাদেশকে যা করতে হবে

গঙ্গা চুক্তির নবায়নের আলোচনায় বাংলাদেশের বক্তব্য ফারাক্কা ব্যারাজ অপসারণের দাবি দিয়ে শুরু করা দরকার

ফারাক্কা ব্যারাজ নিয়ে ভারতে জনমনে হতাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথমত, এই ব্যারাজ কলকাতাকে সমুদ্রবন্দর হিসেবে বজায় থাকতে সহায়তা করেনি। দ্বিতীয়ত, এই ব্যারাজ উজানে পলিপতন ও গঙ্গার তলদেশের উচ্চতা বৃদ্ধিজনিত বন্যা এবং পাড় ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপে গ্রুপসেরা হলেই তো বিপদ!

ইকুয়েডরের বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি

বিশ্বকাপের গ্রুপ পর্বে সবার লক্ষ্য থাকে গ্রুপসেরা হওয়া। গ্রুপসেরা হলে অন্য গ্রুপের শীর্ষ দলকে এড়ানো যায়, যা সুবিধাজনকই মনে করা হয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপের নকআউট সূচি নিয়ে জার্মান কোচ ইউলিয়ান নাগলসমানের অভিযোগ, অনেক সময় গ্রুপসেরা হওয়াটাই যেন বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাঁর ভাষায়, বর্তমান ফরম্যাটে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো কিছুটা ‘শাস্তি’ পাচ্ছে। বিস্তারিত পড়ুন...

হরমুজ প্রণালিতে হামলা ইরানের, আটকে পড়া হাজারো নাবিক উদ্ধারের অভিযান স্থগিত

হরমুজ প্রণালিতে আটকে থাকা কিছু জাহাজ। ওমানের মুসান্দাম থেকে তোলা ছবি। ২৫ জুন, ২০২৬

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো ও তাতে অবস্থানরত হাজার হাজার নাবিক সরিয়ে নেওয়ার জাতিসংঘের অভিযান স্থগিত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source