হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে বন্ধুদের ফল উৎসব

· Prothom Alo

হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে ফল উৎসব করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ২৬ জুন বিকেলে শহরের শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এতে ৩৮ জন শিশু অংশ নেয়। সবার মধ্যে আম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, কামরাঙাসহ বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়।

Visit umafrika.club for more information.

বন্ধুসভার বন্ধুদের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এবং বন্ধুসভার উপদেষ্টা সফি খান, উপদেষ্টা আসিফ ওয়াহিদ, মোখলেছুর রহমান, রোকনুজ্জামান রুকু, বন্ধুসভার বন্ধু সুরাইয়া শিমু, আজিজুল হক, প্রান্ত, ভরসা, মিমি, হাবীব, কাওসার, রাইতুল প্রমুখ।

কুড়িগ্রাম বন্ধুসভার ফল উৎসব।

সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বলেন, ‘আজকের এই আয়োজন শুধু ফল খাওয়া বা আনন্দ করার জন্য নয়; এটি ভাগাভাগি, ভালোবাসা এবং একসঙ্গে বেড়ে ওঠার একটি সুন্দর উপলক্ষ।’

উপদেষ্টা মোখলেছুর রহমান বলেন, ‘বর্তমানে দেশীয় ফলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সুবিধাবঞ্চিত শিশুরা কিনে খেতে পারে না। তাদের জন্যই আমাদের আজকের আয়োজন।’

সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা

Read full story at source