পাঁচ বছর বয়সে পাওয়া সেই উপহারই আজও জয়ার সবচেয়ে বড় সারপ্রাইজ
· Prothom Alo

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিনে বরাবরই তাঁর ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা জানান। এবারও ব্যতিক্রম হয়নি। তবে শুভেচ্ছা ও উপহারের ভিড়ে জন্মদিন ঘিরে শৈশবের এক স্মৃতির কথা মনে করলেন এই অভিনেত্রী। জানালেন, পাঁচ বছর বয়সে পাওয়া একটি উপহারই আজও তাঁর জীবনের সবচেয়ে বড় জন্মদিনের সারপ্রাইজ।
Visit betsport24.es for more information.
জয়া আহসানবর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করলেও জন্মদিনে ওপার বাংলার সহকর্মী, বন্ধু ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা পাচ্ছেনও তিনি। সামাজিক মাধ্যমেও ভক্তদের শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসানজয়া আহসানজয়া জানান, জন্মদিনে অনেক উপহার পেলেও একটি উপহারের স্মৃতি আজও তাঁকে আবেগাপ্লুত করে। সেই গল্প বলতে গিয়ে তিনি ফিরে যান শৈশবের দিনগুলোতে।
জয়া বললেন, ‘একদম ছোটবেলায়, আমার বয়স খুব সম্ভবত পাঁচ বছর হবে। তখন কলাবাগানে থাকতাম। নানুবাড়ির নিচতলায় ভাড়াটে একটি পরিবারের শম্পা নামের মেয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। জন্মদিনে সে আমাকে একটি উপহার দিয়েছিল। মাঝারি আকারের খুব সুন্দর একটি মাটির চুলা। কী যে খুশি হয়েছিলাম, বলে বোঝাতে পারব না। অতটা খুশি আমি আজ পর্যন্ত কোনো কিছুতেই হইনি।’
জয়া আহসানদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানান, সময়ের সঙ্গে সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ হারিয়ে গেছে। তবে ছোট্ট সেই উপহার আর তাঁর সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতি আজও স্মৃতিতে অমলিন হয়ে আছে।
বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কেউ সরাসরি শুভেচ্ছা ও শুভকামনা জানালেও অনেকে আবার সামাজিক মাধ্যমেও জানান। কেউ ছবি জুড়ে দেন, কেউবা অভিনয়ের কোনো ক্লিপিংস। এসব নজরে আসে জয়ার। অভিনয়শিল্পী বন্ধু চঞ্চল চৌধুরীও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পর্ক, বিয়ে নিয়ে সাক্ষাৎকারে অকপট জয়াজয়া আহসানের সঙ্গে স্ত্রী ও সন্তানসহ ছবিটি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরীজয়াকে উদ্দেশ করে ফেসবুকে চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ চঞ্চলের পোস্টে জয়াও লিখেছেন, ‘ভালোবাসা বন্ধু।’ চঞ্চলের সেই পোস্টে বিনোদন অঙ্গনের অনেকেই জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি জয়ার ফেসবুক প্রোফাইলেও দুই বাংলার ভক্ত-অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন।
জয়া আহসানজয়া জানালেন, সামাজিক মাধ্যমে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছা তাঁকে আনন্দ দেয়। তিনি বললেন, ‘সবাই এত সুন্দর করে নানা কথা লেখে, চোখে পানি এসে যায়। চেনাজানার বাইরের মানুষও এত মায়া নিয়ে লিখে। এসব ভালোবাসার কারণেই আরও কিছুদিন পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে।’
জয়া আহসানতবে কয়েক বছর ধরে জন্মদিনে কেক কাটেন না জয়া। ২০১৭ সালের ১ জুলাই সংঘটিত হোলি আর্টিজান হামলার স্মৃতি তাঁকে এখনো নাড়া দেয় বলে জানিয়েছেন তিনি। তাই জন্মদিন এলেই আনন্দের পাশাপাশি সেই বেদনাদায়ক স্মৃতিও ফিরে আসে। জন্মদিনের দিন কেক না কাটলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাসায় কেক পাঠান। সেসবের বেশির ভাগই ভবনের নিরাপত্তাকর্মী ও আশপাশের মানুষের মধ্যে বিতরণ করে দেন।
জয়া আহসানএদিকে জন্মদিনের আনন্দঘন আবহের মধ্যেই নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন জয়া আহসান। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটি চলতি মাসেই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের পর নতুন এই চলচ্চিত্র নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।