প্রযুক্তির যুগে অতিমাত্রায় সহনশীল প্যারেন্টিং সন্তানের জন্য শুভ নয়
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২৮ এপ্রিল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি সহনশীল প্যারেন্টিং কী ও কেমন? এই বিষয়ের উপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit sport-tr.bet for more information.
সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে সন্তানরা অনেক বেশি আবেগপ্রবণ, যুক্তিনির্ভর ও স্পর্শকাতর। এই সময়ে অতিরিক্ত সহনশীল প্যারেন্টিং বা অতি-প্রশ্রয় সন্তানের জন্য ভালো ফল বয়ে আনবে না।’
এ সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তির কারণে যেকোনো আনন্দ-বেদনার অনুভূতি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে সহনশীল প্যারেন্টিংয়ের অংশ হিসেবে বাবা-মায়েরা সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনছেন ও সহনশীল আচরণ করছেন—এটি অবশ্যই ভালো দিক। তবে মনে রাখতে হবে, অভিভাবকত্ব একটি বড় দায়িত্ব। মনে রাখবেন, সহনশীল হওয়া ভালো, কিন্তু অতিমাত্রায় সহনশীলতা বা সন্তানের সব আবদার চোখ বন্ধ করে মেনে নেওয়া তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। ’