বিশ্বকাপ গ্যালারি

· Prothom Alo

২০২৬ ফিফা বিশ্বকাপ যত নকআউট পর্বের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ফুটবলপ্রেমীদের রঙিন উপস্থিতি, অভিনব সাজ, পতাকামিছিল ও বিজয় উদ্‌যাপন বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে শুরু করে আর্জেন্টিনা, ব্রাজিল, মিসর ও কেপ ভার্দে—বিশ্বকাপ ঘিরে সমর্থকদের এমনই কিছু আবেগঘন ও বর্ণিল মুহূর্ত ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়।

Visit betsport.cv for more information.

নরওয়ের বিপক্ষে ৫ জুলাই মুখোমুখি হবে ব্রাজিল। নিউইয়র্কের ব্রুকলিনে ব্রাজিলের সমর্থকেরানিউইয়র্কের টাইমস স্কয়ারে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ খেলায় মেতে উঠেছেন নরওয়ের সমর্থকেরাকানসাস সিটির স্টেডিয়ামে কলম্বিয়া-ঘানা ম্যাচের আগে গ্যালারিতে কলম্বিয়ার এক সমর্থকস্পাইডার–ম্যানের মুখোশ পরে গ্যালারিতে হাজির এক কলম্বিয়ান সমর্থকব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের (হেক্সা) প্রত্যাশায় এক নারীর মাথায় পতাকার নকশা করা হচ্ছেকানসাস সিটির স্টেডিয়ামে খেলা শুরুর আগে ঘানার সমর্থকদের উচ্ছ্বাসবুয়েনস এইরেসে সিংহের বেশে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা হাতে আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করছেন এক সমর্থকযুক্তরাষ্ট্রের মায়ামিতে ঘানার বিপক্ষে খেলা দেখতে জড়ো হয়েছেন কলম্বিয়ার সমর্থকেরাকেপ ভার্দের রাজধানী প্রাইয়ায় আর্জেন্টিনার বিপক্ষে খেলার সময় উদ্বিগ্ন সমর্থকেরাকানসাস সিটিতে খেলা শুরুর আগে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকায় চুমু দিয়ে শুভকামনা জানান কলম্বিয়ার সমর্থকেরাগ্যালারিতে কলম্বিয়ার স্কার্ফ তুলে দলকে সমর্থন জানাচ্ছেন এক সমর্থকব্রুকলিনে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকার মিছিলে উচ্ছ্বসিত সমর্থকেরাম্যাসাচুসেটসের ব্রকটনের লুয়ান্ডা রেস্তোরাঁয় দলের দ্বিতীয় গোলের পর উল্লাসে ফেটে পড়েন কেপ ভার্দের সমর্থকেরাঅস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর কায়রোর আল-শোরুক সিটিতে জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করছে এক মিসরীয় শিশুকানসাস সিটির স্টেডিয়ামে খেলা শুরুর আগে গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকের উচ্ছ্বাস

Read full story at source