‘গাছটির নিয়মিত পরিচর্যা করব’
· Prothom Alo

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুর বন্ধুসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। ২ জুলাই সকাল ১০টায় জামালপুর সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভীন।
Visit rouesnews.click for more information.
জামালপুর বন্ধুসভার নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ২০০টি গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। পাশাপাশি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় সরকারি শিশু পরিবার (বালক), জামালপুরে বৃক্ষরোপণ ও দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাসেতপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ঝালরচর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ইশাআতুস সুন্নাহ্ মডেল মাদ্রাসায় ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়। সব মিলিয়ে চারটি ধাপে পরিচালিত এ কর্মসূচির আওতায় মোট এক হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি।চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ ছিল। ইশাআতুস সুন্নাহ্ মডেল মাদ্রাসার শিক্ষার্থী আদনান হোসেন বলে, ‘চারাগুলো আমি যত্নসহকারে রোপণ করব। গাছ বড় হলে পরিবেশের পাশাপাশি আমাদেরও উপকারে আসবে।’
ঝালরচর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা সরকার বলে, ‘বকুল ফুল আমার খুব প্রিয়। তাই গাছটির নিয়মিত পরিচর্যা করব।’
বাসেতপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি বলে, ‘বিদ্যালয়ের খালি জায়গায় চারাগুলো রোপণ করব। গাছ বড় হয়ে ফল দিলে সবাই মিলে সেই ফল খাওয়ার আনন্দই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’
কর্মসূচি শেষে বন্ধুসভার সদস্যরা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ, জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান, সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ্ ও বন্ধুসভার অন্য সদস্যরা।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা