ইতালীয় প্রযুক্তির টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ উদ্বোধন

· Prothom Alo

দেশে প্রিমিয়াম টাইলসের নতুন ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ উদ্বোধন করেছে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপ। ইতালীয় প্রযুক্তি ও নকশার সমন্বয়ে তৈরি এ ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম, নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামসহ স্থপতি, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

Visit xsportfeed.life for more information.

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, অত্যাধুনিক ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মান এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার সমন্বয়ে মিলানো সিরামিকস কার্যক্রম শুরু করেছে। বেসরকারি খাতের এ ধরনের বিনিয়োগ দেশের শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত নকশা ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে মিলানো সিরামিকস দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক অবদান রাখতে পারে।

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম বলেন, শুধু সিরামিক পণ্য উৎপাদন নয়, নান্দনিক ও মানসম্মত নির্মাণসামগ্রী সরবরাহের মাধ্যমে আবাসন খাতে নতুন অভিজ্ঞতা তৈরি করাই তাঁদের লক্ষ্য।

এ ছাড়া এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের বিদেশি পার্টনারদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালির সিস্টেম সিরামিকসের এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি, ডিএলটির উপব্যবস্থাপনা পরিচালক সোফিয়া।

উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে ‘ফ্যাশন শো উইথ মিলানো টাইলস’, ইতালীয় ধাঁচের ব্যালে নৃত্য এবং ইতালি ও বাংলাদেশের সংস্কৃতির সমন্বয়ে একটি নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ইতালির মিলান শহরের স্থাপত্যশৈলীর অনুপ্রেরণা তুলে ধরা হয়। পুরো ভেন্যু ইতালীয় আদলে সাজানো হয়। অনুষ্ঠানে ইতালীয় সংগীত পরিবেশন করা হয় এবং অতিথিদের জন্য ইতালীয় খাবারেরও ব্যবস্থা ছিল। বিজ্ঞপ্তি

Read full story at source