নেটফ্লিক্সে বাংলাদেশে দর্শক কোন ৫টি সিনেমা বেশি দেখছেন, কী আছে এসব সিনেমায়

· Prothom Alo

ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় বাংলাদেশের দর্শকদের পছন্দেও দ্রুত পরিবর্তন ঘটে। এক সপ্তাহে যে সিনেমা শীর্ষে থাকে, পরের সপ্তাহেই সেটি স্থান হারাতে পারে নতুন কোনো সিনেমার কাছে। তবু অ্যাকশন, থ্রিলার, কমেডি আর পারিবারিক গল্পের সিনেমাগুলোই এখন বেশি আকর্ষণ করছে দেশের দর্শকদের। নেটফ্লিক্স বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় থাকা পাঁচটি সিনেমার গল্পে কী আছে?
‘ইক্কা’ সিনেমার পোস্টার

১. ‘ইক্কা’
বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ‘ইক্কা’ সিনেমা। সিনেমাটি ১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। ভারতীয় এই আইনি থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র একজন আইনজীবী সম্পর্কে, যিনি একটি জটিল মামলার দায়িত্ব নিয়ে এমন এক ষড়যন্ত্রের মুখোমুখি হন, যা তাঁর ব্যক্তিগত জীবনকেও নাড়া দেয়। আদালতের লড়াই, রাজনৈতিক চাপ ও নৈতিক দ্বন্দ্ব ছবিটির মূল আকর্ষণ। সিনেমার আইএমডিবি রেটিং ৫.৫।

‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমার পোস্টার

২. ‘পতি পত্নী অউর ওহ দো’
আইএমডিবি রেটিং ৬.২। গত মে মাসে সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। পরে গত ১০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। এশিয়ার দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে সিনেমাটি। কমেডি এই সিনেমায় কী আছে? এক দম্পতির জীবনে হঠাৎ করে তৃতীয় একজনের উপস্থিতি তৈরি করে একের পর এক মজার ও বিব্রতকর পরিস্থিতি। সম্পর্ক, ভুল–বোঝাবুঝি এবং হাস্যরসের মিশেলে তৈরি ছবিটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

Visit somethingsdifferent.biz for more information.

সিনেমার পোস্টার

৩. ‘দাদি কি শাদি’
পরিবারের সবার অমতে জীবনের শেষ সময়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন একাকী এক দাদি। এরপর শুরু হয় পরিবারের সদস্যদের আপত্তি, হাস্যকর পরিস্থিতি ও আবেগঘন মুহূর্ত। পরিবার ও সম্পর্কের গল্পে নির্মিত ছবিটি দর্শকদের মন ছুঁয়েছে। কমেডি ঘরানার সিনেমাটির রেটিং ৫.৫। ৮ মে এটি সিনেমা হলে মুক্তি পায়। পরে ৩ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়।

দুইবার আত্মহত্যা থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর গল্প‘পেড্ডি’ সিনেমার পোস্টার

৪. ‘পেড্ডি’
রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পেড্ডি।’ জুন মাসের প্রথম সপ্তাহে হলে মুক্তি পায়। গ্রামের এক তরুণের সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। অ্যাকশন ও আবেগের মিশেলে নির্মিত ছবিটি দক্ষিণ ভারতীয় দর্শকদের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে। গত বৃহস্পতিবার সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটির আইএমডিবি রেটিং অন্য সিনেমার মতোই কম। মাত্র ৫.৫।

‘পেড্ডি’ সিনেমার পোস্টার

৫. ‘এনোলা হোমস ৩’
খ্যাতিমান গোয়েন্দা শার্লক হোমসের বোন এনোলা এবার জড়িয়ে পড়ে একটি রহস্যময় অপহরণ মামলায়। তদন্তের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনও উঠে আসে গল্পে। রহস্য আর অ্যাডভেঞ্চারের কারণে সিনেমাটি দর্শকের দেখা হচ্ছে। জুলাই মাসের ১ তারিখে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর আইএমডিবি রেটিং ৫.৮।

Read full story at source