পারটেক্স টিস্যুতে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগের আবেদন চলছে

· Prothom Alo

পারটেক্স টিস্যু লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফুলটাইম বা স্থায়ী এই পদের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুলাই ২০২৬।

Visit sports24.club for more information.

আবেদনের যোগ্যতা ও বয়স—

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি থাকতে হবে। ACCA (পার্ট কোয়ালিফায়েড), CA (CC/প্রফেশনাল লেভেল) বা সমমানের প্রফেশনাল যোগ্যতা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।

অভিজ্ঞতা: ম্যানুফ্যাকচারিং (FMCG) খাতে ৪ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Tally ERP, ব্যাংক রিকনসিলিয়েশন, TDS/VAT এবং অ্যাকাউন্টস পেয়্যাবল/রিসিভেবল–সংক্রান্ত দক্ষতা আবশ্যক।

ইউনেসকো ঢাকা অফিসে চাকরির সুযোগ

বয়সসীমা: প্রার্থীর বয়স অন্তত ২৮ বছর হতে হবে।

কর্মস্থল, বেতন ও সুযোগ-সুবিধা

কর্মস্থল: ঢাকা (অফিসে কাজ)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি এবং ২টি উৎসব বোনাস।

পল্লী বিদ্যুতের মিটার রিডার পদের কাজ কী, ১৪৬০ পদে আবেদনের বাকি ২ দিন

প্রধান দায়িত্বসমূহ

নির্বাচিত কর্মকর্তাকে ভেন্ডর ইনভয়েস যাচাই, পেমেন্ট প্রসেসিং, TDS/VAT হিসাব, দৈনিক ও মাসিক ব্যাংক রিকনসিলিয়েশন, ডিস্ট্রিবিউটর ও কাস্টমার অ্যাকাউন্ট পরিচালনা, Tally ERP-তে হিসাব সংরক্ষণ, ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন, মাস ও বছর শেষের ক্লোজিং রিপোর্ট প্রস্তুতকরণ এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক অডিটে সহায়তা করতে হবে।

ঢাকা সিটি কলেজ: ১৯৮ শিক্ষকের ১০৫ জনের নিয়োগ নিয়েই প্রশ্ন

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে অনলাইন জব পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

Read full story at source