মেঘনার পাড়ে ব্যস্ততা ধানের মোকামে

· Prothom Alo

ভোরের আলো ফুটতেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর জেগে ওঠে ধানের মৌসুমি কর্মযজ্ঞে। হাওরাঞ্চল থেকে ধানভর্তি নৌকা একের পর এক ভিড়ছে ঘাটে। নৌকা থেকে ধান ওজন করে বস্তায় ভরা, সেলাই দেওয়া, মাথায় করে তীরে নামানো, ট্রাকে তোলা—প্রতিটি ধাপে চলছে শত শত শ্রমিকের পরিশ্রম। মেঘনার পাড়ের এ ব্যস্ততা শুধু একটি ধানের মোকাম নয়, উত্তর-পূর্বাঞ্চলের কৃষি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। প্রতিবছর হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, নিকলী ও মিঠামইন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা নৌকায় করে ধান নিয়ে আসেন আশুগঞ্জের এই মোকামে। এই ধানের মোকাম শুধু বেচাকেনার জায়গা নয়, কৃষক, ব্যাপারী, মাঝি ও শ্রমিকের সম্মিলিত শ্রমে গড়ে ওঠা এক জীবন্ত অর্থনৈতিক কর্মযজ্ঞ।

Visit mchezo.life for more information.

আশুগঞ্জের মেঘনার পাড়ে বিভিন্ন জেলা থেকে আসে ধানভর্তি নৌকা।নৌকায় ধানের ওজন করে বস্তার মুখ সেলাই করে বন্ধ করছেন শ্রমিক। নদীর তীরে রাখা সারি সারি ধানের বস্তানৌকা থেকে মাথায় ধানের বস্তা নিয়ে তীরে উঠছেন শ্রমিক। মেঘনার তীরে ধানের বস্তা সাজিয়ে রাখছেন শ্রমিকেরা।সবাই মিলে ধানের বস্তা নিতে ব্যস্ত শ্রমিকেরা।মাথায় ধানের বস্তা নিয়ে চলছেন শ্রমিকেরা। নৌকা থেকে ধানের বস্তা নিয়ে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ট্রাকের ওপর ধানের বস্তা সাজিয়ে রাখছেন শ্রমিক। বস্তা থেকে পড়ে যাওয়া ধান কুড়িয়ে আবার সংগ্রহ করছেন এক নারী।

Read full story at source