শতবর্ষী নৌকার হাট

· Prothom Alo

পিরোজপুরের নেছারাবাদে কুড়িয়ানা খালে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বসে নৌকার হাট। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে বা আষাঢ়ের শুরু থেকে জমে ওঠে শতবর্ষী এই হাট। পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠির দক্ষ কারিগরেরা রেইন্ট্রি, চাম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করেন এসব নৌকা। বছরের পর বছর ধরে স্থানীয় বাসিন্দাদের জীবনচক্রের সঙ্গে জড়িত এই নৌকার হাট। কারণ, এই এলাকায় চলাচলের জন্য বেশি ব্যবহৃত হয় নদীপথ। আকার ও মানভেদে প্রতিটি নৌকা ২ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

Visit extonnews.click for more information.

বিক্রির জন্য সাজিয়ে রাখা নৌকায় পানি ছিটিয়ে দেওয়া হয়েছে। আলাদাভাবে নৌকার জন্য বইঠা কিনছেন এক ক্রেতা। ডাঙায় সাজিয়ে রাখা নৌকা দেখছেন ক্রেতারা। পানিতে সাজিয়ে রাখা হচ্ছে নৌকাগুলো। বিক্রির জন্য রাস্তার পাশেও সাজিয়ে রাখা হয়েছে নৌকা। রাস্তার পাশে সাজিয়ে রাখা নৌকার সারি। নৌকা নিয়ে ক্রেতার অপেক্ষায় আছেন এক বিক্রেতা। ক্রেতার অপেক্ষায় থাকতে থাকতে নৌকাতেই ঘুমিয়ে পড়েছেন বিক্রেতা। নৌকা কিনে ভ্যানে তোলা হয়েছে। কোনো কোনো ক্রেতা নৌকা চালিয়ে হাটে আসেন নৌকা কিনতে। নিজেদের পছন্দমতো নৌকা দেখছেন ক্রেতারা। হাট থেকে নৌকা কিনে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি।

Read full story at source