অবহেলায় ম্লান পতেঙ্গা সমুদ্রসৈকত

· Prothom Alo

মানুষের পদচারণে দিনভর মুখর থাকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত। কিন্তু সন্ধ্যা নামতেই সৈকতের বড় অংশ ডুবে যায় অন্ধকারে। অধিকাংশ সৌরবাতি নষ্ট বা উধাও, ভেঙে পড়েছে সিঁড়ি, বেরিয়ে আছে মরিচাধরা লোহার রড। বসার স্থানও অস্থায়ী দোকানের দখলে। দীর্ঘদিনের অযত্নে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে বাড়ছে দর্শনার্থীদের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি।

Visit chinesewhispers.club for more information.

পতেঙ্গা সমুদ্রসৈকত সারি সারি লাইট পোস্ট, কিন্তু কোথাও জ্বলছে না সৌরবাতিপর্যটকদের বসার স্থান দখল করে আছে অস্থায়ী দোকান সৈকতে নামার সিঁড়ি ভেঙে বেরিয়ে আছে লোহার রডভাঙা কাঠামো থেকে উঁকি দিচ্ছে মরিচাধরা লোহা, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা সৌরবিদ্যুৎ–যন্ত্র ভেঙে ঝুলে আছেসৈকতের বিস্তীর্ণ এলাকায় একই চিত্র—আলোহীন ও অযত্নে পড়ে থাকা অবকাঠামোসৌরবাতি নেই, দাঁড়িয়ে আছে শুধু সৌর ছাউনির কাঠামো সৈকতের দীর্ঘ অংশজুড়ে আছে ময়লা–আবর্জনা সৈকতের অনেক এলাকায় এখনো বসানো হয়নি আলোর খুঁটি। তাই সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার

Read full story at source