শাহজালাল বিমানবন্দরে ময়লার স্তূপে আগুন
· Prothom Alo

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভে।
Visit bettingx.club for more information.
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তিন মিনিটের মধ্যে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১০টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।