কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব

· Prothom Alo

তিন বাংলাদেশি বক্সারের মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত ফেরদৌস ও রুহিন রেজা রিংয়ে নামবেন আগামীকাল। এর আগেই দুই রাউন্ড জিতে ফেলেছেন আরেক বাংলাদেশি রাকিব হোসেন।

কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে আজ ৫৫ কেজি ওজন শ্রেণির শেষ ষোলোতে ৫-০ পয়েন্টে তিনি পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে হারিয়েছেন। এই জয়ে আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে রাকিবের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জে ডিক্সন।

Visit forestarrow.rest for more information.

এর আগে রাউন্ড অব ৩২-এ সোলোমন দ্বীপপুঞ্জের তেতেকানা ক্লিনটনকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেন রাকিব।

রাকিবের সৌজন্যে বক্সিংয়ে জয়ের ধারা থাকলেও সাঁতারে কেটেছে আরেকটি হতাশার দিন। ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া আক্তার নিজের হিটে ছয়জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন।

হিটেই বাদ সুকুমার রাজবংশী

সাঁতার শেষ করতে তাঁর ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় লেগেছে। অথচ এই ইভেন্টে তাঁর আগের সেরা টাইমিং ছিল ১ মিনিট ০৫.০৫ সেকেন্ড। গেমসে গিয়ে খারাপই করেছেন সোনিয়া। সব মিলিয়ে এই ইভেন্টে ৬৪ জনের মধ্যে ৬১তম হয়েছেন তিনি।

সাঁতারে আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নেমেছিলেন সুকুমার রাজবংশী, ভালো করতে পারেননি তিনিও। এই ইভেন্টে নিজের আগের টাইমিংয়ের চেয়েও খারাপ করেছেন সকুমার। আগের টাইমিং ছিল ২৯.৯২ সেকেন্ড। গেমসে ৩০.৯০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে দ্বিতীয় হয়েছেন এই বাংলাদেশি সাঁতারু। সব মিলিয়ে ৫৮ জনের মধ্যে তাঁর অবস্থান ৪৪তম।

গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। বাংলাদেশ এই প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিকসে অংশ নিচ্ছে।

Read full story at source