১৫ বছর আগে বাবা, এবার ছেলে—একই হাসপাতালে মৃত্যু
· Prothom Alo

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা দেব আনন্দের একমাত্র ছেলে অভিনেতা-নির্মাতা সুনীল আনন্দ আর নেই। রোববার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সুনীলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
Visit turconews.click for more information.
সুনীলের ভাগনি জিনা নারাং এক বিবৃতিতে জানান, গভীর শোকের সঙ্গে তাঁরা সুনীল আনন্দের মৃত্যুর খবর জানাচ্ছেন। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর সুনীলকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ, ২০১১ সালে দেব আনন্দও লন্ডনের একই হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
দেব আনন্দের মৃত্যুর পর পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নবকেতন ফিল্মসের দায়িত্ব নেন সুনীল আনন্দ১৯৫৬ সালের ৩০ জুন সুইজারল্যান্ডের জুরিখে জন্ম সুনীল আনন্দের। তিনি ছিলেন দেব আনন্দ ও অভিনেত্রী কল্পনা কার্তিকের একমাত্র ছেলে। যুক্তরাষ্ট্রে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা শেষ করে বাবার পথ অনুসরণ করে চলচ্চিত্রে যোগ দেন। প্রথমে দেব আনন্দের সহকারী হিসেবে কাজ করেন, পরে ১৯৮৪ সালে বাবার পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
১৯৫৬ সালের ৩০ জুন সুইজারল্যান্ডের জুরিখে জন্ম সুনীল আনন্দেরএরপর ‘কার থিফ’ ও ‘ম্যায় তেরে লিয়ে’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি। ২০০১ সালে ‘মাস্টার’ সিনেমার মাধ্যমে পরিচালনায়ও নাম লেখান। অভিনয় ও নির্মাণে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যান।
সুনীল আনন্দ ছিলেন দেব আনন্দ ও অভিনেত্রী কল্পনা কার্তিকের একমাত্র ছেলেদেব আনন্দের মৃত্যুর পর পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নবকেতন ফিল্মসের দায়িত্ব নেন সুনীল আনন্দ। দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখভাল করছিলেন এবং বাবার চলচ্চিত্র-ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে আনন্দ পরিবারের পাশাপাশি বলিউডেও শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের অনেক তারকা প্রয়াতের ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন।