পশ্চিমবঙ্গে সরকারি গাড়ি চালকের বাড়ি থেকে ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ উদ্ধার
· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে অবসরপ্রাপ্ত সরকারি গাড়িচালক মিনার মন্ডলের বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় ওই বাড়িতে ইডি অভিযান চালায়।
Visit truewildslot.com for more information.
মিনার মন্ডল উত্তরবঙ্গ সরকারি বাস পরিবহণ ‘সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের’ একজন বাসচালক। বর্তমানে তিনি অবসরজীবন কাটাচ্ছেন।
মিনার মন্ডল পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। টুলু মন্ডল আবার বীরভূমের তৃণমূল কংগ্রসের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে অনুব্রত মন্ডল তৃণমূল ছেড়ে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেন।
মিনার মন্ডলের বাড়িতে তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ইডি দীর্ঘ ১১ ঘণ্টা তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করে। রুপি গণনার জন্য ওই বাড়িতে গণনা যন্ত্রও নিয়ে যায় ইডি। পরে পাঁচটি ট্রাংকে করে উদ্ধার হওয়া অর্থ এবং স্বর্ণের বার নিয়ে যায় তারা।
এ ঘটনায় ইডি মিনার মন্ডল ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পলাতক রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মন্ডল।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে পাথরের খাদান বা খনি। বিজেপি বলছে, বেআইনিভাবে এসব খাদানের পাথর উত্তোলন করে সরকারি কোষাগারে রাজস্ব না দিয়েই তৃণমূলের নেতা–কর্মীরা লুটপাট করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ইডি পাথর খাদানের লুট করা অর্থ উদ্ধার করতে তল্লাশি চালায়।