শৈশব থেকেই সন্তানকে ভালোবেসে ও ধৈর্য ধরে নিয়মের মধ্যে বড় করতে হবে

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৩ সালের ২৯ নভেম্বর অনলাইনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল। তিনি ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সভার আলোচনায় অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, সন্তান কী দেখছে, তার ওপর ভিত্তি করেই তার ভবিষ্যৎ আচরণ তৈরি হয়। তাই এই প্যারেন্টিংয়ে বাবা-মায়ের দুটি বড় দায়িত্ব রয়েছে:

Visit freshyourfeel.org for more information.

রোল মডেল হওয়া: সন্তানের সামনে নিজেদের ঝগড়া-বিবাদ বা দ্বন্দ্ব এড়িয়ে চলা। বাবা-মায়ের মধ্যকার সুসম্পর্ক সন্তানকে মানসিকভাবে নিরাপদ বোধ করায়।

ধৈর্যশীলতা ও নিয়মানুবর্তিতা: শৈশব থেকেই সন্তানকে নিয়মের মধ্যে বড় করা, তবে তা জোর করে নয়, বরং ভালোবেসে ও ধৈর্য ধরে শেখানো।

গণতান্ত্রিক প্যারেন্টিং হলো শাসন ও ভালোবাসার এমন এক চমৎকার ভারসাম্য, যা সন্তানকে একজন আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

Read full story at source