টার্বো চার্জিং–সুবিধার নতুন স্মার্টফোন আনল শাওমি

· Prothom Alo

দেশের বাজারে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। ‘রেডমি ১৭’ মডেলের ফোনটি একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যায়। শুধু তাই নয়, টার্বো চার্জিং–সুবিধা থাকায় ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ফোনটি। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬.৯ ইঞ্চি পর্দা রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসরে চলা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস থাকায় ফোনটির পর্দায় দাগ পড়ে না, এমনকি পড়ে গেলেও ভাঙে না।

Visit saltysenoritaaz.org for more information.

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার যে মুঠোফোন

আইপি৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না বা ধুলাও জমে না। পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি এআই ক্যামেরা থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় ফোনটিতে। তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে সংস্করণভেদে ৪ ও ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‍্যাম থাকায় সহজেই একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় ফোনটিতে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে সংস্করণভেদে ২২ হাজার ৯৯৯ টাকা ও ২৪ হাজার ৯৯৯ টাকা।

আসছে আইফোন ১৮ সিরিজ, প্রো ম্যাক্সের দাম কত হবে

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস, ফাস্ট চার্জিংসহ বিভিন্ন টেকসই সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে রেডমি ১৭। এর ফলে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে শক্তিশালী ও নির্ভরযোগ্য ফোন হিসেবে পরিচিতি পাবে ‘রেডমি ১৭’ মডেলটি।

Read full story at source