বাজারে বর্ষার বাহারি ফলের সমাহার
· Prothom Alo
প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। বাজারে গ্রীষ্মকালীন ফল আম, জাম, কাঁঠালের দাপট বেশ খানিকটা কমে গেছে। এখন বাজার ভরে উঠেছে বর্ষাকালের নানা ফলে। রঙিন এই ফলগুলো খেতে যেমন সুস্বাদু, তেমনি ভিটামিন সি–তে ভরা ফলগুলো স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। বর্ষায় বাজারে পাওয়া যায় এমন কিছু ফলের ছবি নিয়ে আজকের এই ছবির গল্প।
Visit mwafrika.life for more information.
আমড়াসহ গ্রীষ্মকালীন নানা ফলের পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা দেশে চাষ করা মালটা পাওয়া যায় তুলনামূলক কম দামে আয়ুর্বেদে আমলকীকে বলা হয় ‘অমৃতফল’। ভিটামিন সি–এর গুরুত্বপূর্ণ উৎস এই ফল রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে এবং ত্বক ও চুল সুন্দর রাখে টক-মিষ্টি স্বাদের লটকন রুচি ফেরাতে ও হজমশক্তি উন্নত করতে দারুণ কার্যকর। লটকনে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়তা করে বর্ষার রঙিন ফল করমচা। ছোট অবস্থায় সবুজ, তারপর হালকা হলুদ এবং পাকলে টকটকে লাল বর্ণ ধারণ করা ফলটি হৃদ্যন্ত্র সুস্থ রাখতে সহায়তা করে। হলুদ রঙের এই খেজুরের চাষ এখন বাংলাদেশেও শুরু হয়েছে। প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এই খেজুর শরীরের জন্য খুব উপকারী পুষ্টিকর ফল সফেদা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং হাড় শক্ত করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে বাতাবিলেবুকে অনেক এলাকায় জাম্বুরা বলা হয়। ভিটামিন সি–সমৃদ্ধ এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে পথের পাশে আনারস সাজিয়ে বসেছেন একজন বিক্রেতা। আনারসে রয়েছে গুরুত্বপূর্ণ এনজাইম ব্রোমেলেইন। এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় কামরাঙা কাঁচা, পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। টক স্বাদের এই ফলে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপকারী নানা উপাদান রয়েছে পেয়ারা খাওয়ার প্রধান উপকারিতা হলো, এতে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হজমশক্তি বাড়ে বাজারে আসতে শুরু করেছে পাকা তাল