ঢাকার সড়কে টিকে থাকা ঘোড়াগুলো

· Prothom Alo

রাজধানী ঢাকার বঙ্গবাজার ও সিদ্দিকবাজার এলাকায় এখনো টিকে আছে কয়েকটি টমটম সার্ভিস বা ঘোড়ার গাড়ি। যাত্রী বহনের কাজ করে হাড়জিরজিরে এখন ঘোড়াগুলো। কাজ না থাকলে বা দিনের আলো ফুরালে ঘোড়াগুলোকে বেঁধে রাখা হয় সেখানকার ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’–এর নিচে। সেখানে নেই পর্যাপ্ত জায়গা। নেই পরিচ্ছন্ন পরিবেশ। এরপরও ঢাকার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য হিসেবে এখনো ধুঁকে ধুঁকে টিকে আছে প্রাণীগুলো। ছবিগুলো গতকাল শুক্রবার তোলা।

Visit rouesnews.click for more information.

দেয়ালে আঁকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির চিত্রকর্ম। সামনে দিয়ে হাঁটিয়ে নেওয়া হচ্ছে ঘোড়াটিকে।হানিফ ফ্লাইওভারের নিচে রাখা হয়েছে রুগ্‌ণ ঘোড়াটিকে।দেয়ালে আঁকা টগবগে ঘোড়ার রঙিন ছবির সামনে পণ্য বহনে ক্লান্ত ও জীর্ণ দুটি ঘোড়া।ব্যস্ত সড়কের পাশে বেঁধে রাখা ঘোড়া।দেয়ালজুড়ে আঁকা রয়েছে ঘোড়ার ছবি।হানিফ ফ্লাইওভারের নিচে লোহার রেলিংয়ের ফাঁক দিয়ে মুখ বের করে রেখেছে একটি ঘোড়ার বাচ্চা। হানিফ ফ্লাইওভারের নিচে রাখা হয়েছে কারুকার্যখচিত ঘোড়ার গাড়ি।বেঁধে রাখা ঘোড়া দেখাতে শিশুটিকে নিয়ে এসেছেন তিনি।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাতের নিয়ন আলোয় ঝলমলে রাজকীয় সাজের ঘোড়ার গাড়ি।

Read full story at source