‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিরিজের জ্যাকি ও কোল কি বাস্তবেও প্রেম করছেন
· Prothom Alo
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে টিনএজ গল্পের জনপ্রিয় সিরিজ ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’–এর তৃতীয় সিজন। যেখানে নিউইয়র্কের গোছানো জীবনে অভ্যস্ত কিশোরী জ্যাকি হাওয়ার্ড দুর্ঘটনায় মা–বাবা ও বোনকে হারিয়ে একা হয়ে পড়ে। তারপর সে বাধ্য হয়ে কলোরাডোর এক গ্রামে মায়ের বান্ধবীর বড় পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। এই পরিবারে একগাদা ছেলের মধ্যে নারী বলতে শুধুই মায়ের বান্ধবী ক্যাথরিন ওয়াল্টার। নতুন সেই জায়গায় জ্যাকির মানিয়ে নেওয়া, বন্ধুত্ব, প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিকি রদ্রিগেজ (জ্যাকি হাওয়ার্ড) ও নোয়াহ লালন্ডে (কোল ওয়াল্টার)
নিকি রদ্রিগেজ মার্কিন অভিনেত্রী ও মডেল। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বেড়ে উঠেছেন। অন্যদিকে নোয়াহ লালন্ডের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানে‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিরিজটির আগে দুজনেই ছোট ছোট কিছু চরিত্রে অভিনয় করেছেন। তবে এই সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেই দুজনেই এখন জনপ্রিয়নিকি রদ্রিগেজের বাবা মেক্সিকান বংশোদ্ভূত এবং মায়ের পারিবারিক শিকড় ব্রিটিশ ও জার্মান। নিকি পরিবারের একমাত্র সন্তান। পরে অভিনয়ে ক্যারিয়ার গড়তে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। তাঁর বয়স এখন ২৩ বছরঅন্যদিকে নোয়াহ লালন্ডের বয়স ২৮ বছর। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানে। ছোটবেলায় স্কুলের নাটক ও কয়েরে (দলবদ্ধ পরিবেশনা) অংশ নিতেন। তবে স্কুলে তিনি সবচেয়ে সিরিয়াস ছিলেন হকি খেলায়‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিরিজেও নোয়াহর চরিত্রটি স্কুলে খুব ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পায়। যেখানে ইনজুরিতে পড়ে খেলা ছাড়তে হলে সে হতাশায় পড়ে। একই সঙ্গে জ্যাকির (নিকি) সঙ্গে তাঁর সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়২০২৩ সালে সিরিজটিতে অভিনয়ের পর থেকেই অনেকের ধারণা, নিকি ও নোয়াহ বাস্তবেও প্রেম করছেন। যদিও ২০২৪ সালে নিকি নিজেই বলেছিলেন, নোয়াহ তাঁর খুব ভালো বন্ধু। একই সঙ্গে বলেছিলেন, ‘বাস্তবে আমাদের মধ্যে কোনো রোমান্টিক ড্রামা নেই।’তবে ২০২৫ সালে টিকটকের একটি ভিডিও আবার গুঞ্জনটিকে সামনে আনে। যেখানে নোয়াহকে দেখা যায় নিকিকে কোলে তুলে নিয়ে হাঁটছেন। রাতারাতি সেটা এতটাই ভাইরাল হয় যে টিকটকে ট্রেন্ডে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটাকে ভক্তরা তাঁদের প্রেমের ‘হার্ড লঞ্চ’ হিসেবে আলোচনা করতে শুরু করেনএকই সঙ্গে গত বছর অনেক গণ–অনুষ্ঠানেও দুজনে একসঙ্গে গেছেন। ফ্যানগ্রুপগুলোয় দুই পরিবারের কে কাকে ইনস্টাগ্রামে ফলো করেন, সেসব নিয়েও গবেষণা আছে। এমনকি নোয়াহর পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানেও নিকিকে দেখা গেছে বলে শোনা যায়এমন অনেক ঘটনার সূত্র ধরেই ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন। তবে নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যে দুই তারকার কেউই কিছু বলেননিমজার বিষয় হচ্ছে, ৬ আগস্ট সিরিজের নতুন সিজন প্রকাশের পর থেকে আবারও দুজনের ‘রিয়্যাল লাইফ রোমান্স’ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে দুজনকেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ছেন। সেখানেও প্রশ্নটি শুনে মিষ্টি হাসি দিয়ে প্রসঙ্গ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন তাঁরা। আর তাই গুঞ্জনটা আরও পোক্ত হচ্ছে। ছবিতে সিরিজের জ্যাকির সঙ্গে দুই ওয়াল্টার বয়েজ কোল এবংসূত্র: পিপল, কজমোপলিটন, সেভেনটিন ও দ্য ইকোনমিক টাইমস
Visit librea.one for more information.
৫১ বছর বয়সেও কাজল এত সতেজ ও আকর্ষণীয় আছেন কীভাবে