ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্টের মধ্যে
· Prothom Alo

ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির ‘কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার’-এ ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য—
Visit truewildgame.online for more information.
পদের নাম: ইন্টার্ন - কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা (ব্র্যাক বিশ্ববিদ্যালয়—মূল ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস)
অভিজ্ঞতা: অন্তত ১ বছর (বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসনে নতুন পরিবর্তন: অস্ট্রেলিয়ার বাইরের আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার সম্ভাবনাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা—
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অথবা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared)। শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: জরুরি পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেটের ব্যবহারে দক্ষ হতে হবে। এ ছাড়া গোপনীয়তা রক্ষা, সমস্যা সমাধান এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহ—
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা প্রদান করা। বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে কর্মশালা ও সেমিনারের আয়োজন করা। মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা করা ও নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া। আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (এসিএ) নৈতিকতা অনুসরণ করে পেশাদারত্ব ও গোপনীয়তা বজায় রাখা। প্রয়োজনে মূল ও রেসিডেনশিয়াল—উভয় ক্যাম্পাসে কাজ করা।
যেভাবে ১০টি আবেদনেই মিলতে পারে চাকরিআবেদনপ্রক্রিয়া ও সময়সীমা—
আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), ভিডিও রেজুমিসহ বা সরাসরি লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে। ব্র্যাক ইউনিভার্সিটি একটি সম-অধিকারভিত্তিক প্রতিষ্ঠান এবং যৌন হয়রানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬
সাড়ে ৩৪ হাজার পদে দ্রুত নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ মন্ত্রণালয়ের