সোনার দাম তিন দিন পর বাড়ল, আজ ভরিতে ১,১০৮ টাকা

· Prothom Alo

তিন দিন পর দেশের বাজারে আজ আবার বাড়ল সোনার দাম। আজ মঙ্গলবার ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ১০৮ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৭০০ টাকা।

Visit newsbetting.bond for more information.

এর আগে গত শনিবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয় ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা। এরপর আজ আবার বাড়ানো হলো সোনার দাম। আজ রুপার দামও বেড়েছে।

আজ মঙ্গলবার কাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

আজ দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

দেশের বাজারে আজ রুপার দামও বেড়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪ হাজার ৮৪০ টাকা।

আজ মঙ্গলবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩২ ডলার বেড়েছে। গত এক মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৩৬২ ডলার। অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সোনার দাম যেভাবে পড়ছিল, সেই ধারায় ছেদ পড়েছে। দাম এখন বাড়ছে। আজ রুপার দাম বেড়েছে এক ডলারেরও কম।

চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় ইতিহাসে এই প্রথম প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যায়। তারপর দাম কিছুটা কমলেও ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হলে আবার সোনার দাম পাঁচ হাজার ডলারের ওপরে ওঠে। পরে যুদ্ধবিরতি চুক্তি হলে দাম চার হাজার ডলারের নিচে নামে। সোনার দাম মাস দুয়েক চার হাজার ডলারের আশপাশেই ছিল।

Read full story at source