শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেবে এসএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি
· Prothom Alo

২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
Visit turconews.click for more information.
ফাউন্ডেশনের পুনর্বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ এ বৃত্তি দেবে।
আবেদনের যোগ্যতা
বৃত্তির জন্য বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫ থাকতে হবে। একই এলাকার অন্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ-৪.৮০ থাকতে হবে।
অন্যদিকে সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংক এসএসসি উত্তীর্ণদের দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০ টাকাআবেদনের পদ্ধতি
বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীকে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও অনলাইনে আপলোড করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। বৃত্তির জন্য আবেদন করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদনকারীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করতে হবে।
একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার বেশি হলে তাঁর আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। একইভাবে কোনো আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকলে তাঁর আবেদনও বাতিল করা হবে।
ঢাবি আইবিএতে এমসিপিএস কোর্স, কোর্স ফি ৩২ হাজার, ভর্তিতে যা যা করতে হবেশাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন জানিয়েছে, ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত যোগ্য শিক্ষার্থীদের ২৭ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বৃত্তি-সংক্রান্ত কোনো বিষয়ে প্রয়োজন হলে ০২-৫৮৮১৬৫২০ নম্বরে সরাসরি অথবা ০২-২২২২৮৩৪৫৭ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া বর্ধিত নম্বর ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮-এও যোগাযোগের সুযোগ রয়েছে।
যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়াশোনার সুযোগ