ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত
· Prothom Alo

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল। একই সঙ্গে বিশ্বকাপের একটা অংশ বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল জানায়, ‘ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন।’
Visit afnews.co.za for more information.
নিউজিল্যান্ড ফুটবল বলেছে, ‘আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহূর্তটি ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরও শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ।’
New Zealand Football's statement on the 2027 FIFA Presidential candidacy. pic.twitter.com/VjVVAZ0YVo
— New Zealand Football (@NZ_Football) August 14, 2026
এর আগে চলতি সপ্তাহে ফিফার তিন শক্তিশালী কনফেডারেশন—ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক যৌথ খোলাচিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থাভঙ্গের অভিযোগ তোলে। ধারণা করা হচ্ছে, আগামী মার্চে পুনর্নির্বাচনের সুযোগ পাওয়ার আগেই তারা সুইস এই কর্মকর্তার পদত্যাগ চায়।
ইনফান্তিনোর বিরুদ্ধে এ অবস্থানের মধ্যেই সর্বশেষ ফিফা সদস্য হিসেবে সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। নরওয়ে ফুটবল ফেডারেশন এর আগে বিবৃতিতে তাঁকে পদত্যাগের আহ্বান জানায়।
চুক্তিতে না থাকায় টাইব্রেকারে ‘না’ ফুলহামের, খালি জালে গোল প্রতিপক্ষেরবুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল এ সিদ্ধান্ত নিয়েছে। তবে গত শুক্রবারের বিবৃতিতে ওএফসি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। তারা বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনাটি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ‘সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়।’
এদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এসব উদ্যোগের পাল্টা জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ইনফান্তিনোর প্রতি গতকাল ‘পূর্ণ সমর্থন’ ও ‘আস্থা’ প্রকাশ করেন ছয়টি আরব ফুটবল ফেডারেশনের প্রধানরা। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক মরক্কো ছাড়াও কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন এবং সুদান এই সমর্থন জানিয়েছে।
সুপার কাপ জিতে জিদানকে পেছনে ফেললেন এনরিকে