বিষের বোতল হাতে সৌদিপ্রবাসীর বাড়ির সামনে তরুণীর অনশন, ১২ ঘণ্টা পর বিয়ে
· Prothom Alo

বিয়ের দাবিতে সৌদিপ্রবাসী যুবকের বাড়ির সামনে অনশন শুরু করেন এক তরুণী। তাঁর হাতে ছিল বিষের বোতল। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। ১২ ঘণ্টা অনশনের পর ওই তরুণীকে বিয়ে করেন ওই যুবক।
Visit moryak.biz for more information.
গতকাল শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। অনশনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জানাজানি হয়।
সৌদিপ্রবাসীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনেও বিয়ে না করায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই যুবকের বাড়ির সামনে অবস্থান নেন তরুণী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মন্ডল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে বলেন, শুক্রবার রাত ১১টার দিকে তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শনিবার বেলা ১১টার দিকে তাঁদের বিয়ে সম্পন্ন করা হয়।
এলাকার কয়েকজনের ভাষ্য, সৌদিপ্রবাসীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনেও বিয়ে না করায় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই যুবকের বাড়ির সামনে অবস্থান নেন তরুণী। তিনি বাড়ির প্রধান ফটকের সামনে বসে কান্নাকাটি করেন।
স্থানীয় মাতবরেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁরা ঘটনার মধ্যস্থতা করে বিয়ের ব্যবস্থা করেন।
খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করতে থাকেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় মাতবরেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁরা ঘটনার মধ্যস্থতা করে বিয়ের ব্যবস্থা করেন। ১২ ঘণ্টা অনশনের পর সৌদিপ্রবাসী ওই যুবক তাঁকে বিয়ে করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক মুঠোফোনে বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে শনিবার তাঁদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।