আন্তর্জাতিক যুব দিবসে খুলনা বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ

· Prothom Alo

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। ১৪ আগস্ট বিকেলে নগরীর ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় খুলনা বন্ধুসভার সদস্যরা ভৈরব ওয়ারিয়র্স ও রূপসা রাইডার্স নামে দুটি দলে ভাগ হয়ে অংশ নেন। খেলাধুলার মাধ্যমে বন্ধুদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

Visit syntagm.co.za for more information.

প্রথম গোল হয় ম্যাচের ৮-১০ মিনিটে, ক্রসে গোল। গোলরক্ষক সুদীপ্ত এবং ডিফেন্ডার ইমন ঠেকাতে ব্যর্থ হয়। রূপসা রাইডার্সের খেলোয়াড় অলোক বৈদ্য প্রথম গোল করেন।
ম্যাচে রূপসা রাইডার্স ৮-৩ গোলে ভৈরব ওয়ারিয়র্সকে পরাজিত করে। রূপসা রাইডার্সের হয়ে তিনটি গোল এবং একটি গোলে সহায়তা করেন বন্ধু দ্বীপ মণ্ডল। তাঁর নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু এম এম মাসুম বিল্লাহ। সহসভাপতি হাফিজুর রহমান বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। যুব দিবসে এমন আয়োজন তরুণদের সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।’

খেলা শেষে খুলনা বন্ধুসভার বন্ধুরা

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মণ, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মণ্ডল, বন্ধুসভার উপদেষ্টা আসফিক আহমাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ফারজানা যুথি, সাবেক সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ, সহসভাপতি হাফিজুর রহমান, গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক তুহিন বাওলিয়া, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, বন্ধু আবু হানিফা, সুদীপ্ত রায়, অভিজিৎ মণ্ডলসহ অনেকে।

Read full story at source