গাছ থেকে বাগানের উপকরণ—সব এক জায়গায়
· Prothom Alo
চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ১৩ আগস্ট শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬। ফলদ, বনজ, ঔষধি থেকে শুরু করে ঘর সাজানোর গাছ—নানা রকমের গাছ স্থান পেয়েছে বন বিভাগ আয়োজিত এ মেলায়। রয়েছে বাগান করার বিভিন্ন উপকরণও। মেলায় প্রতিদিনই ভিড় করছেন নগরের বৃক্ষপ্রেমীরা। অনেকে পছন্দের গাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়ির ছাদ, বারান্দা কিংবা আঙিনায় লাগাতে। নগরের ব্যস্ত জীবনে সবুজের পরিমাণ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মেলায় আসা দর্শনার্থী ও আয়োজকেরা।
Visit esporist.com for more information.
স্টলে সাজিয়ে রাখা হয়েছে গাছ লাগানোর বিভিন্ন উপকরণ।মেলা থেকে কেনা পছন্দের গাছ হাতে দুই দর্শনার্থী। গাছে ঝুলছে পাকা ডালিম। পছন্দের গাছ দেখছেন দুই দর্শনার্থী। বাঁশ-বেতের তৈরি নানা নকশার ঝুড়ি, পাত্র ও গৃহসজ্জার সামগ্রীও পাওয়া যাচ্ছে। সাজিয়ে রাখা হয়েছে ছোট ছোট ক্যাকটাস। মেলায় মেয়েকে নিয়ে ক্যাকটাস দেখছেন বাবা। ফুলের গাছ হাতে এক দর্শনার্থী। গাছে ঝুলছে কাঁচা কমলা। ফলসহ বিভিন্ন জাতের গাছ দর্শনার্থীদের নজর কাড়ছে। মুঠোফোনে গাছের ছবি তুলছেন এক দর্শনার্থী। ফুলের ওপর বসেছে এক বর্ণিল প্রজাপতি।মেলা থেকে পছন্দের গাছ কিনে খুশি এক কিশোর। দূরের গন্তব্যে পিকআপে করে গাছ নিয়ে যাওয়া হচ্ছে।