পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

· Prothom Alo

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার বিকেলে পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকালের দিকে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের কথা জানিয়েছিলেন। পদত্যাগের ব্যাপারে প্রথম আলোকে বলেছিলেন, হলে জানবেন।

Visit newsbetting.cv for more information.

সরকারি চাপ, না ব্যক্তিগত কারণ: কেন পদত্যাগ করছেন মোবাশ্বের মোনেম

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

Read full story at source