ইমেইল হ্যাকের যুগে সাইবার নিরাপত্তার নতুন পাঠ দিল কোলোসিটি

· Prothom Alo

অফিসের ইমেইল এখন শুধু চিঠিপত্র পাঠানোর মাধ্যম নয়, এটি প্রতিষ্ঠানের পরিচয়ও। আর এই পরিচয় চুরি ঠেকাতেই ঢাকায় বসল এক জমজমাট আয়োজন। গত ২০ আগস্ট রেনেসাঁ গুলশান হোটেলে এই বিশেষ ইভেন্টের আয়োজন করে কোলোসিটি লিমিটেড। বাংলাদেশের পরিচিত ডেটা সেন্টার ও আইসিটি সেবাদাতা এই প্রতিষ্ঠান। মূল আলোচনায় ছিল জিমব্রা, বিশ্বজুড়ে জনপ্রিয় একটি এন্টারপ্রাইজ ইমেইল প্ল্যাটফর্ম।

Visit casino-promo.biz for more information.

আয়োজনে দেখা মেলে প্রযুক্তি খাতের অনেক পরিচিত মুখের। ছিলেন আইটি বিশেষজ্ঞ, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকারী এবং নিরাপদ ইমেইল ব্যবস্থা খুঁজছেন এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।

যেসব বিষয়ে আলোচনা

আলোচনায় উঠে আসে ইমেইল অবকাঠামো, নিরাপত্তা এবং দেশেই ডেটা রাখার গুরুত্বের কথা। কথা হয় পুরোনো ইমেইল সিস্টেমকে কীভাবে আধুনিক করা যায় এবং প্রয়োজনে তা কীভাবে সহজেই বড় করা যায়, তা নিয়েও। কোনো কারণে সেবা যেন থেমে না যায়, সেই নিশ্চয়তার বিষয়টিও ছিল আলোচনার কেন্দ্রে।

কোলোসিটি বাংলাদেশে জিমব্রার একটি অনুমোদিত সেবাদাতা। বহু বছর ধরে প্রতিষ্ঠানগুলোকে জিমব্রা বসিয়ে দেওয়া, চালু রাখা আর কারিগরি সমস্যা সমাধানে পাশে থাকছে তারা।

কোলোসিটির চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ আল ফুয়াদ বলেন, ইমেইল এখন প্রতিষ্ঠানের সবচেয়ে জরুরি অস্ত্র। আবার এটিই সাইবার অপরাধীদের প্রিয় টার্গেটও। তাই শুধু ভালো একটি মেসেজিং প্ল্যাটফর্ম থাকলেই চলে না, দরকার মজবুত নিরাপত্তা বলয়ও।

এক ছাদের নিচে নানা খাত

এই আয়োজনে হাজির হয় ব্যাংক-বিমা, টেলিকম, শিল্প-কারখানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা আর সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রেজেন্টেশন আর খোলামেলা আলোচনার মধ্য দিয়ে সবাই জানার সুযোগ পান ইমেইল দুনিয়ার সর্বশেষ খবর। নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নেন একে অপরের সঙ্গে।

কোলোসিটির বক্তব্য

কোলোসিটি লিমিটেডের চিফ মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ আল ফুয়াদ বলেন, “ইমেইল এখন প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। একই সঙ্গে এটি সাইবার হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। আমরা এই ইভেন্টের মাধ্যমে দেখাতে চেয়েছি, একটি ভালো মেসেজিং প্ল্যাটফর্মের পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা স্তরও প্রয়োজন। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে আমরা নিরাপদ ও নির্ভরযোগ্য ইমেইল পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ দিককে একত্র করেছি।”

তিনি আরও বলেন, “এন্টারপ্রাইজ ইমেইল শুধু যোগাযোগের একটি মাধ্যম নয়; এটি প্রতিষ্ঠানের ডিজিটাল অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিদের এক জায়গায় এনে নিরাপদ, স্কেলেবল ও পেশাদার মেসেজিং সল্যুশন নিয়ে আলোচনা করতে চেয়েছি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।”

আউটলুক ছাড়াই চলবে অফিসের ইমেইল

আয়োজনে আলাদা করে আলোচনা হয় জিমব্রা ডেস্কটপ নিয়ে। এত দিন অফিসের ইমেইল দেখতে কর্মীরা নির্ভর করতেন আউটলুক বা থান্ডারবার্ডের মতো বাইরের অ্যাপের ওপর। জিমব্রা ডেস্কটপ এই বাড়তি নির্ভরতা ঘুচিয়ে দেয়। এটি নিজস্ব একটি ডেস্কটপ অ্যাপ, জিমব্রার সঙ্গে হাত মিলিয়ে কাজ করার জন্যই যার জন্ম।

ভুয়া মেইলের ফাঁদ ঠেকাতে বাড়তি প্রাচীর

বাংলাদেশে দিন দিন বাড়ছে ভুয়া ডোমেইন আর ইমেইল ছদ্মবেশের ফাঁদ। কিছু ক্ষেত্রে প্রতারকরা প্রায় হুবহু একই রকম ডোমেইন বানিয়ে বার্তা পাঠাচ্ছে। এতে মনে হয় বার্তাটি এসেছে খোদ প্রতিষ্ঠান বা তার পরিচিত কোনো পার্টনারের কাছ থেকেই।
এই ফাঁদ ঠেকাতে কোলোসিটি যুক্ত করেছে ব্যারাকুডা নেটওয়ার্কসের নিরাপত্তা সল্যুশন। এটি একটি বাড়তি প্রাচীরের মতো কাজ করে, রুখে দেয় ডোমেইন ছদ্মবেশ, স্পুফিং আর ফিশিংয়ের মতো ঝুঁকি।

মোঃ আল ফুয়াদ বলেন, তাঁদের লক্ষ্য শুধু একটা ইমেইল প্ল্যাটফর্ম বিক্রি করা নয়। জিমব্রার সঙ্গে ব্যারাকুডার নিরাপত্তা স্তর যোগ করে তাঁরা গড়তে চান এমন এক পরিবেশ, যেখানে শুধু মেইলবক্স নয়, প্রতিষ্ঠানের গোটা ডিজিটাল পরিচয়ই থাকবে সুরক্ষিত।

Read full story at source