বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
· Prothom Alo
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তোলার অপরাধে আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস—তাঁকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার জন্য এই শাস্তি পেলেন পারেদেস।
Visit sportbet.rodeo for more information.
পারেদেস ছাড়াও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির পাশাপাশি পারেদেস ও মলিনাকে ৯০ হাজার ডলার এবং আলমাদাকে ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে। ফলে এই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা মূলত আগামী এক বছরের জন্য আর্জেন্টিনা দল থেকে পারেদেসের বহিষ্কারের সমান। সূচি অনুযায়ী কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকায় এই ১০টি ম্যাচই হতে পারে প্রীতি ম্যাচ।
ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেনগাভিও নিষিদ্ধ
স্পেনের তরুণ তারকা গাভিকেও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালাকেও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
খেলোয়াড়, আবার ক্লাবেরও মালিক: মেসি-রোনালদোসহ আরও যাঁরা আছেন তালিকায়ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর ফকল্যান্ড ব্যানার নিয়ে আর্জেন্টাইনদের উদ্যাপনএ ছাড়া বিশ্বকাপ চলাকালীন নানা বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের কারণেই এই শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে এএফএ-কে বর্ণবাদবিরোধী বিভিন্ন প্রকল্পে ১ লাখ ডলার খরচের নির্দেশ দিয়েছে ফিফা। উল্লেখ্য, বিশ্বজয়ের এই আসর থেকে প্রাইজমানি হিসেবে ফিফার কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার পেয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে তারা। আপিল প্রত্যাখ্যাত হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পরিকল্পনাও আছে তাদের।
২৯ ফেব্রুয়ারির তোরেস, ১৯ জুলাইয়ের নায়ক