প্রযুক্তি-নির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি
· Prothom Alo

অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও জবাবদিহিপূর্ণ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি জানিয়েছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)। এ লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার সুস্পষ্ট সংজ্ঞা ও প্রতিকারের বিধান অন্তর্ভুক্ত করে আইনটি সংশোধনের আহ্বান জানানো হয়েছে।
Visit casino-promo.biz for more information.
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যাফের পক্ষ থেকে এ-সংক্রান্ত ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়।
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ ‘প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা’ অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবির সঙ্গে সহমত পোষণ করেন সংরক্ষিত নারী আসনের বিএনপি–দলীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও স্বতন্ত্র জোটের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
ম্যাফের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা এবং বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির ইনজামুল হক ও ছাত্রদলের নাসরিন রহমান পপি।
এ সময় ম্যাফের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক শাহীনূর নার্গিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
ম্যাফ উত্থাপিত ছয় দফা:
১. প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা ও ‘সম্মতি’র সুস্পষ্ট আইনি সংজ্ঞা নির্ধারণ;
২. নতুন ধরনের ডিজিটাল সহিংসতা মোকাবিলায় সুনির্দিষ্ট বিধান সংযোজন;
৩. নিরাপদ ও সহজলভ্য অভিযোগব্যবস্থা ও ভুক্তভোগীর পরিচয়ের গোপনীয়তা নিশ্চিত করা;
৪. ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ ও ডিজিটাল প্রমাণ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা;
৫. ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করা এবং
৬. ক্ষতিপূরণসহ দ্রুত ও কার্যকর আইনি প্রতিকারের ব্যবস্থা করা।