গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
· Prothom Alo

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা আগুন সোয়া চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে আগুনে পুড়ে যাওয়া ঝুটের মধ্যে যাতে আবার আগুন ছড়িয়ে না পড়ে, এ জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।
Visit afsport.lat for more information.
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দেউলিয়াবাড়ি এলাকার বাচ্চু মিয়ার মালিকানাধীন পলি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিটফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দেউলিয়াবাড়ি এলাকায় পাশাপাশি একাধিক ঝুটের গোডাউন আছে। আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দীর্ঘ সোয়া চার ঘণ্টা চেষ্টা চালানোর পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া ঝুট সরিয়ে ডাম্পিংয়ের কাজ শুরু করেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।