ঢাকায় ছুরিকাঘাতে যুবক নিহত

· Prothom Alo

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে জনি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

Visit moryak.biz for more information.

জনির বাবার নাম তোতা মিস্ত্রি। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। জনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে কদমতলীর নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরের দিকে বড়ইতলা এলাকায় ছিনতাইয়ের সময় জনি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। জড়িত ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Read full story at source