যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের শুনানি নিয়ে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

Visit tr-sport.bond for more information.

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে অংশগ্রহণ করেন পারভেজ হাওলাদার। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি ছাত্র-জনতার সঙ্গে যাত্রাবাড়ী মহাসড়ক এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হাতবোমা নিক্ষেপ করা হয়, এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় পারভেজ গুলিবিদ্ধ হন। তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় ২০২৫ সালের ১৫ নভেম্বর নিহত পারভেজের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেন। এই মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখাতে গত ১৯ আগস্ট আদালতে আবেদন করে পুলিশ। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট তারিখ ধার্য করেন।

জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। একই বছরের ১৬ সেপ্টেম্বর নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

Read full story at source