প্রিন্সেস ডায়ানার মৃত্যু: কী ঘটেছিল সেই রাতে
· Prothom Alo

দিবাগত রাত ১২টা ২০ মিনিটে দিকে ডায়ানা–দোদি হোটেলের পেছনের পথ দিয়ে গাড়িতে বের হন। গাড়ির পেছনের আসনে বসেছিলেন ডায়ানা–দোদি। গাড়িটি চালাচ্ছিলেন রিটজ হোটেলের নিরাপত্তা বিভাগের উপপ্রধান পল। সামনের যাত্রীর আসনে ছিলেন দোদির দেহরক্ষী ট্রেভর। গন্তব্য ছিল রু আরসেন হুসায়ের অ্যাপার্টমেন্ট। পেছনের পথ দিয়ে বের হওয়ার পরও পাপারাজ্জিরা তাঁদের পিছু নেন। পাপারাজ্জিদের পিছু ধাওয়া থেকে বাঁচতে গাড়িটি দ্রুতগতিতে ছুটছিল। হোটেল থেকে বের হওয়ার মাত্র প্রায় তিন মিনিটের মাথায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
Visit asg-reflektory.pl for more information.