‘মা গো’ চিৎকার, এরপর কেটে যায় কল

· Prothom Alo

সৌদি আরবে গুলি করে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. কামরুল জামান। গতকাল রোববার সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটে বলে নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, গতকাল ভোরে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন কামরুল। এ সময় তাঁকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। স্ত্রী মুঠোফোনের অপর প্রান্ত থেকে সর্বশেষ স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপর কল কেটে যায়।

Visit afsport.lat for more information.

Read full story at source