গাজার সব বাসিন্দাকে ৭ বছরের মধ্যে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রীর

· Prothom Alo

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা তুলে ধরেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

Visit arroznegro.club for more information.

ইসরায়েলের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বেন-গভির এই পরিকল্পনার কথা জানান। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বেন-গভির বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়া। এর পরের ছয় বছরের মধ্যে বাকি প্রায় ২০ লাখ বাসিন্দাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হবে।

‘এটি বাস্তবসম্মত’ উল্লেখ করে বেন-গভির দাবি করেন, গাজার বাসিন্দাদের নিতে কিছু দেশ ‘প্রস্তুত’ আছে। তবে তিনি সেই দেশগুলোর কোনোটির নাম উল্লেখ করেননি।

জেনেভা কনভেনশন বা চুক্তি অনুযায়ী, দখলকৃত কোনো ভূখণ্ড থেকে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক সরিয়ে দেওয়াকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করা হয়েছিল। ওই চুক্তির মূল শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনীকে গাজায় ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত একটি নির্দিষ্ট সীমারেখায় পিছিয়ে যাওয়ার কথা বলা হয়।

এই সীমানা কার্যকর হলে গাজা উপত্যকার ৪৭ শতাংশ এলাকা ফিলিস্তিনিদের এবং ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকত। কিন্তু চুক্তি অনুযায়ী ধাপে ধাপে সেনা প্রত্যাহারে না গিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক উপস্থিতি ও সীমানা আরও বাড়িয়েছে। ফলে বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ (প্রায় ৬৬ শতাংশ) এলাকা ইসরায়েলের সামরিক বাহিনীর দখলে চলে গেছে।

Read full story at source