গেইলদের টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার
· Prothom Alo

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন একজন শ্রীলঙ্কানের। সেই সেঞ্চুরিও এসেছে এমন একজনের কাছ থেকে, যিনি তাঁর সেরা সময় অনেকটাই পার করে এসেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি গড়েছেন শ্রীলঙ্কার দাসুন শানাকা।
Visit afnews.co.za for more information.
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেন শানাকা। অপরাজিত ছিলেন ৪৩ বলে ১২১ রানে।
সেঞ্চুরির পথে শানাকা ভেঙেছেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড। রাসেল ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে, সাইফার্ট ও হেটমায়ার করেছিলেন গত বছর। দুটি সেঞ্চুরি এসেছিল একই দিনে।
সিপিএলে গেইলের দ্রুততম সেঞ্চুরি ২০১৬ সালে, ৪৯ বলে। পোলার্ডের দ্রুততম সেঞ্চুরি ৫৩ বলে, করেছিলেন ২০১৮ সালে।
৩৯ বলে সেঞ্চুরি শানাকার জন্য নতুন নয়। ২০১৬ সালে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি–টুয়েন্টি টুর্নামেন্টে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন শানাকা।
শ্রীলঙ্কাকে অনেক দিন নেতৃত্ব দিয়েছেন শানাকাএকই বছর তাঁর ব্যাট থেকে এসেছিল ৪০ বলে সেঞ্চুরিও। সেই ম্যাচে ৪৮ বলে ১৩১ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার। সেটাই টি–টুয়েন্টিতে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।
পাকিস্তান ক্রিকেট: পাঁচ বছরের ‘বাজনা’য় ১১ কোচ বদলএরপরও সব মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় পেছনের দিকেই পড়ে আছেন শানাকা। সব ধরনের টি–টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি সাহিল চৌহানের। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার এই ক্রিকেটার।
তালিকায় যৌথভাবে দ্বিতীয় উর্বিল প্যাটেল ও অভিষেক শর্মা। ভারতের এই দুই ক্রিকেটার ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেন। তুরস্কের ব্যাটসম্যান মোহাম্মদ ফাহাদের সেঞ্চুরি আছে ২৯ বলে।
তাঁর এই সেঞ্চুরি গত বছর, বুলগেরিয়ার বিপক্ষে। ৩০ বলে সেঞ্চুরি আছে ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করার পথে ৩০ বলে সেঞ্চুরি পান ক্যারিবিয়ান কিংবদন্তি।
একটি বলের জন্য ১০০ কিলোমিটারের ‘রানআপ’