জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে, ভারপ্রাপ্ত কোচ আতিকুর

· Prothom Alo

বহুল আলোচিত বাংলাদেশ যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে। আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Visit mchezo.co.za for more information.

একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাঁর সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’

উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের হারের পর বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর আজ সকালে জেরার্ড জোন্সকে টিম হোটেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

জেরার্ড জোন্স কয়েক দিন ধরেই ছিলেন তুমুল আলোচনায়

জেরার্ড জোন্স কয়েক দিন ধরেই ছিলেন তুমুল আলোচনায়। কখনো বেতন বকেয়া দাবি করে ফেসবুকে নিজের বক্তব্য প্রচার, সহকারী কোচ আতিকুরের সঙ্গে ঢাকায় হোটেলে হাতাহাতি এবং তারপর হোটেলে পুলিশও ডেকেছেন। তাসখন্দ যাওয়ার আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল বাফুফে তাঁকে বরখাস্ত করেছে। তবে শেষ পর্যন্ত তখন সেটা গুঞ্জনই থেকে যায়।

সিরিয়ার কাছেও হার, এশিয়ান কাপ বাছাইয়ে যুবাদের আশা শেষ

উজবেকিস্তানে আতিকুরকে না নেওয়ার ব্যাপারে অনড় ছিলেন জোন্স। তবে বাফুফের মধ্যস্থতায় দুজন উজবেকিস্তান গেলেও আতিকুর ডাগআউটে থাকতে পারেননি প্রথম দুই ম্যাচে—যা কি না দলের ভেতরের অস্থিরতার আরেকটি উদাহরণ।

মাঠে দলের খেলাও ছিল ছন্নছাড়া। উজবেকিস্তান বিশ্বকাপে খেলা দেশ, তাদের যুবাদের কাছে ২-০ গোলে হার তবু সহনীয়। কিন্তু সিরিয়ার কাছে ৩-০ গোলে হার দলের রুগ্‌ণ অবস্থা তুলে ধরে প্রবলভাবে।

আগামী বছর চীনে হতে যাওয়া এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এখন বাংলাদেশের সামনে ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা সম্মান রক্ষার।

সে ম্যাচে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাওয়া আতিকুর রহমান তাসখন্দ থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাফুফে থেকে শেষ ম্যাচটার দায়িত্ব নিতে বলা হয়েছে আমাকে। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে আর কার্যত নেই। তবু ছেলেদের যতটা সম্ভব অনুপ্রাণিত করার চেষ্টা করব। ভারত ম্যাচটা জিতে দেশে ফিরতে চাই।’

ফকিরেরপুলও ফিফার নিষেধাজ্ঞামুক্ত

Read full story at source