৪৭ ম্যাচ পর বুন্দেসলিগায় জাল খুঁজে পেল না বায়ার্ন
· Prothom Alo

বায়ার্ন মিউনিখের যাত্রা থামল। বুন্দেসলিগায় টানা ৪৭ ম্যাচে অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে বায়ার্ন। কাল সেই যাত্রা থামল এমন এক দলের বিপক্ষে, যে দল এবারই জার্মানির শীর্ষ লীগ বুন্দেসলিগায় উঠে এসেছে।
Visit newsbetting.club for more information.
শালকের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য বায়ার্ন হারেনি, গোলশূন্য ড্র করেছে। তবে এই ড্রয়ে শীর্ষস্থান খুইয়েছে ভিনসেন্ট কোম্পানির দল, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান পয়েন্ট তালিকার চারে।
বায়ার্ন বুন্দেসলিগায় সর্বশেষ গোল করতে ব্যর্থ হয়েছিল গত বছরের ১৫ ফেব্রুয়ারি। সেদিন বায়ার লেভারকুসেনের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল তারা। বুন্দেসলিগায় টানা ৪৭ ম্যাচে গোল করাটা অবশ্য রেকর্ড নয়। রেকর্ডটি বেশ বড়ই। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে টানা ৮৭ ম্যাচে গোল করে রেকর্ড গড়েছিল বায়ার্ন। টানা ম্যাচে গোলের তালিকায় বায়ার্নের ৪৭ গোলের এই যাত্রা দ্বিতীয়।
হতাশ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিসব প্রতিযোগিতা মিলিয়েও বায়ার্নের এক বছরের বেশি সময় ধরে প্রতি ম্যাচে গোল করেছে। সর্বশেষ তারা গোল করতে পারেনি ২০২৫ সালের জুলাইয়ে। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন।
হলান্ডের গোলে ম্যানসিটির তিনে তিনবাভারিয়ানদের শুধু গোলের ধারাবাহিকতাই থামেনি, ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম বুন্দেসলিগার শীর্ষে নেই বায়ার্ন। এই সময়ে টানা ৬৭ ম্যাচডেতে শীর্ষে ছিল তারা।
বায়ার্নের এই পথচলা থামিয়েছেন শালকের গোলকিপার লোরিস কারিয়ুস। মোট ৫টি সেভ করেছেন এই জার্মান গোলকিপার। তাঁর ক্লিন শিটই বায়ার্নকে গোলহীন রেখেছে।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি অবশ্য সুযোগ কাজে না লাগানোয় আফসোস করেছেন, ‘আমাদের সুযোগ ছিল এবং বড় কিছু সুযোগও পেয়েছিলাম। গোলরক্ষককে দু–তিনবার একা পেয়েছিলাম। আক্রমণাত্মক দলের বিপক্ষে খেললে আপনাকে এসব মুহূর্তে গোল করতে হবে। যে পরিমাণ সুযোগ পেয়েছি, তাতে আমরা ম্যাচটি জিততে পারতাম। কিন্তু এটাই ফুটবল।’
২০৭৮ কোটি টাকা খরচের ‘ফল’ পেতে শুরু করেছে লিভারপুল