আলোচিত টেস্টে পাকিস্তান দলে অভিষেক তিনজনের

· Prothom Alo

গাজি ঘোরি, রাজাউল্লাহ, মোহাম্মদ ইমরান ও সাইম আইয়ুব—এজবাস্টন টেস্টে পাকিস্তান দলে পরিবর্তন এই চারটি। সাইম ছাড়া বাকি তিন ক্রিকেটারেরই হয়েছে অভিষেক।

Visit asg-reflektory.pl for more information.

এজবাস্টন টেস্টে পাকিস্তানের দল নিয়ে আলাদা আগ্রহ ছিল সবার। কারণটা মাঠের বাইরে পাকিস্তানের কর্মকাণ্ড।

লর্ডস টেস্টের পর পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছিল সাত ক্রিকেটারকে।এমনকি তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। দলে নতুন করে নেওয়া হয়েছে সাতজনকে, এর মধ্যে পাঁচজনেরই ছিল না টেস্ট খেলার অভিজ্ঞতা। দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও বরখাস্ত করা হয়।

এমন পরিস্থিতিতেই পাকিস্তানের হয়ে অভিষেক হলো দুই পেসার ইমরান, রাজাউল্লাহ ও উইকেটকিপার গাজি ঘোরির।

সাইমও দলে ফিরেছেন ১৮ মাস পর। ফিরেও ভালো করতে পারেননি। টসে হেরে ব্যাটিং করতে নামা পাকিস্তানকে ভালো শুরু এনে দিতে পারেননি, আউট হয়েছেন শূন্য রানেই। তাঁকে ফিরিয়েছেন ওলি রবিনসন, টেস্টে এটি তাঁর ১০০তম উইকেট।

দারুণ শুরু করেছে ইংল্যান্ড

আউট হয়েছেন পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইসও। ৯ রান করে তিনি আউট হয়েছেন জফরা আর্চারের বলে।

টসের সময় অবশ্য অধিনায়ক বাবর আজম সাইম ও আজানের মতো তরুণদের প্রতিই ভরসার কথা জানিয়েছিলেন, ‘ বাইরের কথাবার্তা বা সমালোচনা আমাদের নিয়ন্ত্রণে নেই। নতুনদের জন্য এটি ভালো একটি সুযোগ।’

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, সাইম আইয়ুব, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), সৌদ শাকিল, গাজি ঘোরি (উইকেটকিপার), মোহাম্মদ আলী, রাজাউল্লাহ, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ আব্বাস।

Read full story at source