শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে
· Prothom Alo

দেশের বাজারে রেডমি নোট ১৭ সিরিজের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন তিনটি মডেলের স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি’, ‘রেডমি নোট ১৭ প্রো ফাইভজি’ ও ‘রেডমি নোট ১৭ ফোরজি’ মডেলের ফোনগুলোতে প্রথমবারের মতো ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১ বছরের স্ক্রিন প্রোটেকশন–সুবিধাও পাওয়া যাবে। ফোনগুলো বাড়তি খরচ ছাড়াই ১২ মাসের কিস্তিতে কেনা যাবে। শুধু তা–ই নয়, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের পাশাপাশি বিভিন্ন উপহারও মিলবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
Visit truewildgame.online for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি মডেলের ফোনটিতে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ১০০ ওয়াট হাইপার চার্জিং এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় দ্রুত শতভাগ চার্জ করা যায় ফোনটিতে, ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড পর্দার ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিংযুক্ত ফোনটি ধুলোবালি ও পানি থেকেও নিরাপদ থাকে। ৮ ও ১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতাযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ টাকা ও ৬৯ হাজার ৯৯৯ টাকা।
রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলের ফোনটিতে ৮ হাজার ৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারির পাশাপাশি ৬৭ ওয়াট হাইপারচার্জ সুবিধা রয়েছে। ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। অপরদিকে রেডমি নোট ১৭ ফোরজি মডেলের ফোনটিতে ৭ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট টার্বো চার্জিং–সুবিধা রয়েছে। রেডমি নোট ১৭ প্রো ৫জি মডেলের ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৯৯৯ টাকা। অপরদিকে রেডমি নোট ১৭ ফোরজি মডেলটিতে সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম ধরা হয়েছে যথাক্রমে ৩২ হাজার ৯৯৯ টাকা ও ৩৬ হাজার ৯৯৯ টাকা।
নতুন মডেলগুলোর বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, আগের প্রজন্মগুলোর মতো এই সিরিজও ক্রেতাদের প্রত্যাশা পূরণ করবে এবং বাংলাদেশে রেডমি নোট ১৭ সিরিজের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।