বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, বিসিবিও ইতিবাচক
· Prothom Alo

নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টি–টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিই টি–টুয়েন্টি বিশ্বকাপে। তবে দুই দেশ কখনো মুখোমুখি হয়নি দ্বিপক্ষীয় সিরিজে। আগামী বছর প্রথমবারের মতো নেপালের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় দল।
Visit afnews.co.za for more information.
গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নেপালের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে আগ্রহের কথা জানান। নেপালে সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিচ্ছে বিসিবিও।
বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের বলেন, ‘বিসিবি ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে। আমাদের এফটিপি খুব ঠাসা। এরপরও আমরা এই চক্রের মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। যদি সবকিছু ঠিকঠাক মতো হয়, সিরিজটা হতে পারে।’
মিরাজের আঙুলে চার উইকেট, শরীরে ‘নাগিন ড্যান্সে’র তালসম্প্রতি বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল। এমন দুর্যোগে নেপালের ক্ষতিগ্রস্ত জনগণের অনুপ্রেরণা প্রয়োজন, এমন চাওয়া থেকেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দেন দেশটির রাষ্ট্রদূত। আগামী বছরের শুরুর দিকে সিরিজটি হতে পারে।
শাহরিয়ার নাফীসশাহরিয়ার নাফীস বলেছেন, ‘এই চক্রের মধ্যেই আমাদের সিরিজটি করার ইচ্ছা আছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনও সেই অনুরোধ জানিয়েছে। বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি।’
অস্ট্রেলিয়া সফর শেষ করে আসা বাংলাদেশ দলের সামনে এখন এশিয়ান গেমস ক্রিকেট। এ মাসের শেষ দিকে এশিয়ান গেমস শেষ করেই সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। আগামীকাল থেকে মিরপুরে শুরু হবে এশিয়ান গেমসের প্রস্তুতি।
বুক চিতিয়ে লড়াই করেও দলকে বাঁচাতে পারলেন না হাসান