ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সেমিফাইনালে বাংলাদেশ

· Prothom Alo

মাঠে রোদ ছিল। ক্রিকেটারররা ওয়ার্ম আপও করেছেন ঠিকঠাক ৷ তবু বাংলাদেশ–চীন ম্যাচটা আর শুরু করা যায়নি। কারণ এর আগে হওয়া বৃষ্টিতে ভেজা আউটফিল্ড আর শুকোয়নি।

Visit sport-tr.bet for more information.

আজ এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালের এ ম্যাচটা তাই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি–টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচে জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।

Read full story at source