ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে অ্যাকাউন্টিংয়ে বিশেষ কোর্স, যাঁরা অ্যাকাউন্টিংয়ের পেশাজীবী নন তাঁদের জন্য
· Prothom Alo

করপোরেট দুনিয়ায় টিকে থাকতে এবং ক্যারিয়ারে সফল হতে এখন আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসির কোনো বিকল্প নেই। কিন্তু যাঁদের অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড নেই, তাঁরা প্রায়ই ব্যবসার হিসাব-নিকাশ বুঝতে এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েন। এই বাস্তব সমস্যা সমাধানে দেশের শীর্ষস্থানীয় বিজনেস স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চালু করেছে একটি বিশেষ সার্টিফিকেট কোর্স। কোর্সটির শিরোনাম ‘অ্যাকাউন্টিং ফর নন-অ্যাকাউন্ট্যান্টস’ বা সংক্ষেপে এএফএনএ। পরিবর্তনশীল অর্থনৈতিক ও ব্যবসায়িক গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ম্যানেজারদের ব্যবস্থাপনা দক্ষতা আরও শাণিত করতেই আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই ছয় সপ্তাহের কোর্স ডিজাইন করা হয়েছে।
কেন প্রয়োজন
Visit asg-reflektory.pl for more information.
যাঁদের হিসাববিজ্ঞানে সামান্য বা কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, অথচ ব্যবসায়িক লেনদেন রেকর্ড, সারাংশ ও করপোরেট সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো বোঝা জরুরি, মূলত তাঁদের জন্যই এই কোর্স সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, ছয় সপ্তাহব্যাপী এই কোর্সের সিলেবাস বেশ বিস্তৃত ও আধুনিক। এতে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পাশাপাশি কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অংশগ্রহণকারীরা অ্যাকাউন্টিং সিস্টেম, আর্থিক বিবরণী (ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট), বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ, আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন, খরচ হিসাব করার পদ্ধতি, বাজেট প্রণয়নপ্রক্রিয়া, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এবং ইনক্রিমেন্টাল অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারবেন। এর ফলে একজন ম্যানেজার তাঁর দৈনন্দিন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে সক্ষম হবেন।
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার আনার সুযোগ বন্ধের প্রস্তাবকোর্সের তথ্য
কোর্সটির ক্লাস পরিচালনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে বেশ সুবিধাজনক। প্রতি শুক্রবার সকাল সাড়ে ৯টা এবং বেলা ২টা ১৫ মিনিটে আইবিএতে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এই কোর্সে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। প্রার্থীকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর। এরপর বাছাইকৃত প্রার্থীদের রোলিং ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং চূড়ান্ত নির্বাচনের পর নির্বাচিতদের মোট ৩২,০০০ টাকা কোর্স ফি পরিশোধ করতে হবে। আগামী ৬ নভেম্বর থেকে এই কোর্সের ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্যযোগাযোগ
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য নামী বিজনেস স্কুলের অভিজ্ঞ শিক্ষক ছাড়াও শিল্প খাতের শীর্ষস্থানীয় পেশাজীবীরা রিসোর্স পারসন হিসেবে এই কোর্সে ক্লাস নেবেন। তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি কেস স্টাডি, ব্যক্তিগত ও দলগত অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। কোর্স সফলভাবে শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে, যা অংশগ্রহণকারীদের পেশাগত জীবনে বড় ধরনের ভ্যালু যোগ করবে। বিস্তারিত তথ্য বা আবেদনের জন্য আগ্রহীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চতুর্থ তলার (রুম নং-৪০২) ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে যোগাযোগ করতে পারেন অথবা ০১৭৬৬-৯৯৩৩৯০ ও ০১৭২৬-৮৮৫৩২৯ নম্বরে ফোন করতে কিংবা [email protected] মেইলে যোগাযোগ করতে পারেন।
জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ