শিক্ষার মানোন্নয়নে বাবুডাইং আলোর পাঠশালার উঠান বৈঠক অনুষ্ঠিত

· Prothom Alo

শিক্ষার্থীদের স্কুলে নিয়মিতকরণ ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং সূর্যনারায়নপুর গ্রামে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার উদ্যোগে গত বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় এক বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বাবুডাইং আলোর পাঠশালায় অধ্যয়নরত বাঙালি পরিবারের শিক্ষার্থীদের মায়েরা অংশ নেন। বৈঠকে আলোচনায় উঠে আসে নিয়মিত স্কুলে না গেলে শিক্ষার্থীরা পড়ালেখার ধারাবাহিকতা হারিয়ে পিছিয়ে পড়ে। শিক্ষকরা মায়েদের উদ্দেশ্যে পরামর্শ দেন সকালে ও সন্ধ্যায় সন্তানদের নিয়মিত পড়তে বসানো। স্কুলে আসার আগে ব্যাগ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ গুছিয়ে দেওয়া এবং পরিচ্ছন্ন পোশাকের দিকে খেয়াল রাখার জন্য। এছাড়া শিশুদের প্রয়োজনীয় পুষ্টি ও আমিষযুক্ত খাবারের যত্ন নেওয়ার পাশাপাশি যেকোনো সমস্যায় বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

Visit mchezo.co.za for more information.

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাম্য মোড়ল তরিকুল ইসলাম, দুলালী বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য হাবিবা বেগম, প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক লুইশ মুর্মু এবং সিনিয়র শিক্ষক সোনিয়া খাতুন ও নির্মল কোল। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মোমেনা খাতুন, রোজিনা বেগম ও সাথী বেগম।

উল্লেখ্য, পদ্মা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে বাবুডাইং সূর্যনারায়নপুর গ্রামে এসে বসতি গড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিকভাবে বিদ্যালয়টি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে অবস্থিত হলেও এখানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের শিশুরাও নিয়মিত লেখাপড়া করছে।

Read full story at source