সহকারী জজ নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রার্থীদের প্রতি নির্দেশনা
· Prothom Alo

১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা (বিজেএস) ২০২৫–এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২০০ পরীক্ষার্থী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করে।
চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন নাকোনো প্রার্থী কর্তৃক অসত্য তথ্য প্রদান, তথ্য গোপন, যোগ্যতার কোনো ঘাটতি বা আবেদনপত্রে কোনো প্রকার অসংগতি/গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণপূর্বক যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে অথবা প্রাক্-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগপ্রাপ্তির অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে অথবা যুক্তিসংগত কারণে প্রয়োজনবোধে কমিশন এই ফল পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।
Visit esporist.org for more information.
সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন১৮তম বিজেএস ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ, ২০০ প্রার্থীর রোল দেখুন এখানে
পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি